মূল কন্টেন্টে যান
ACGhor

ACGhor কিভাবে কাজ করে?

গ্রাহকের চাহিদাকে যাচাইকৃত ভেন্ডরের সাথে যুক্ত করাই আমাদের কাজ

গ্রাহকের জন্য

৪ ধাপে আপনার কাজ

  1. প্রয়োজন জানান

    কোন ক্যাটাগরি, কোন এলাকা, কেমন বাজেট — ৩০ সেকেন্ডেই ফর্ম পূরণ হয়ে যায়।

  2. একাধিক অফার পান

    আপনার এলাকার সাবস্ক্রাইবড ভেন্ডররা রিকোয়েস্ট দেখে নিজেরাই অফার পাঠান।

  3. তুলনা করুন

    দাম, রেটিং, ইনস্টলেশন ও ওয়ারেন্টি পাশাপাশি দেখে সেরাটি বেছে নিন।

  4. চ্যাট ও ডিল

    ACGhor চ্যাটে কথা বলুন, তারপর ভেন্ডরের সাথে সরাসরি লেনদেন করুন।

ভেন্ডরের জন্য

ব্যবসা বাড়ানোর ৪ ধাপ

  1. রেজিস্টার ও ভেরিফাই

    ব্যবসার তথ্য দিন, ক্যাটাগরি বেছে নিন — ২৪–৪৮ ঘণ্টায় ভেরিফিকেশন।

  2. ক্যাটাগরি সাবস্ক্রাইব

    যে ক্যাটাগরিতে কাজ করেন শুধু সেটির প্ল্যান নিন — আলাদা আলাদা বিলিং।

  3. রিকোয়েস্ট ফিড

    আপনার ক্যাটাগরি ও এলাকার রিয়েল কাস্টমার ডিমান্ড সরাসরি ড্যাশবোর্ডে।

  4. অফার → কাজ → রিভিউ

    অফার পাঠান, চ্যাট করুন, কাজ বুঝে নিন — রিভিউ আপনার র‍্যাংকিং বাড়ায়।

আপনার তথ্য কীভাবে সুরক্ষিত থাকে

  • নম্বর গোপনআপনার ফোন, WhatsApp ও সঠিক ঠিকানা কোনো ভেন্ডর দেখতে পায় না।
  • সম্মতিই শেষ কথাভেন্ডর অনুরোধ করলে আপনি অনুমতি দিলে তবেই যোগাযোগের তথ্য শেয়ার হয়।
  • চ্যাটে অটো-মাস্কিংসম্মতির আগে চ্যাটে লেখা ফোন নম্বর/ইমেইল স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে যায়।
  • সত্যিকারের রিভিউশুধু সম্পন্ন হওয়া কাজ থেকেই রিভিউ দেওয়া যায় — ভুয়া রিভিউ নয়।

টাকা কার হাতে যায়?

ভাড়া, বিক্রি বা সার্ভিসের পুরো টাকা সরাসরি গ্রাহক ও ভেন্ডরের মধ্যে লেনদেন হয়। ACGhor সেই টাকা ধরে রাখে না, কমিশনও নেয় না। আমাদের আয় শুধু ভেন্ডরের ক্যাটাগরি সাবস্ক্রিপশন থেকে।