ভেন্ডর সাবস্ক্রিপশন
যত লম্বা মেয়াদ, তত কম খরচ
সব প্ল্যানে পুরো বোর্ড খোলা থাকে — পার্থক্য শুধু মেয়াদে। কাজের টাকায় আমাদের কোনো ভাগ নেই।
প্রতিটি প্ল্যানে যা আছে
- বোর্ডের সব কাজ — কোনো লিড লিমিট নেই
- গ্রাহক রাজি হলে ফোন ও WhatsApp নম্বর
- ম্যাপে কাজের লোকেশন ও দূরত্ব
- নিজের এলাকা ও ক্যাটাগরির নতুন কাজের অ্যালার্ট
- ভেন্ডর প্রোফাইল ও বিজ্ঞাপন
- CSV ও PDF এক্সপোর্ট
ACGhor কি লেনদেনের টাকা নেয়?
না। ভাড়া, বিক্রি বা সার্ভিসের টাকা পুরোটাই গ্রাহক ও ভেন্ডরের মধ্যে সরাসরি লেনদেন হয় — ACGhor সেখানে কোনো কমিশন বা কাটতি রাখে না। আমাদের একমাত্র আয় এই সাবস্ক্রিপশন ও ফিচার্ড প্লেসমেন্ট।
গ্রাহকের নম্বর কখন পাব?
সাবস্ক্রিপশন চালু থাকলে কাজের সব বিবরণ দেখতে পাবেন, আর গ্রাহক যোগাযোগের অনুমতি দিলে ফোন ও WhatsApp নম্বর খুলে যায়। অনুমতি না থাকলে নম্বর কোনো অবস্থাতেই দেখানো হয় না।